কেরানীগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫৯

কেরানীগঞ্জ ঢাকার কেরানীগঞ্জে নির্মাণাধীন চারতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে মো. রশনে আলী হাওলাদা (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রশনে হাওলাদাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কৌখালী গ্রামে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকায় একটি ম্যাচে ভাড়া থাকতেন।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. ওবায়দুর রহমান জানান, রশনে আলী হাওলাদার অন্য শ্রমিকের সঙ্গে জিনজিরা পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একটি ভবনের নির্মাণ কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে শাওন সাগর বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী