পদ্মা সেতুর সপ্তম স্প্যান বসবে আগামীকাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৭

পদ্মা সেতুর সপ্তম স্প্যান (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি) জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৩৫ ও ৩৬ নম্বর পিলারের কাছে পৌঁছে গেছে সপ্তম স্প্যান (সুপার স্ট্রাকচার)। পিলারের ওপর বসানোর জন্য আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ তে করে রওনা দেয় স্প্যানটি। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেন। আগামীকাল বুধবার স্প্যানটি বসানো হবে।

স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। আর ওজন তিন হাজার ১৪০ টন। তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ক্রেন ‘তিয়ান ই’ স্প্যানটি বহন করে আনে।

সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, ‘সকালে রওনা করে এরইমধ্যে স্প্যান ৩৫ ও ৩৬ নম্বর পিলারের কাছে পৌঁছে গেছে স্প্যানটি। কাল সকালে স্প্যান বসানো হবে।"

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসানো হয় পদ্মা সেতুর প্রথম স্প্যান। এর প্রায় ৪ মাস পর ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। এর দেড় মাস পর ১১ মার্চ জাজিরা প্রান্তে ধূসর রঙের তৃতীয় স্প্যান বসানো হয়। এর ২ মাস পর ১৩ মে বসে চতুর্থ স্প্যান। এরপর এক মাস ১৬ দিনের মাথায় পঞ্চম স্প্যানটি বসে ২৯ জুন। ষষ্ঠ স্প্যানটি বসে ২৩ জানুয়ারি। এদিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের ওপর একটি স্প্যান রাখা হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম