ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ মে ২০২৪, ১৮:৩৫আপডেট : ০১ মে ২০২৪, ১৮:৩৫

কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ মে) বিকালে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসফিকুল আলম হালিম এ দণ্ডাদেশ দেন। কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আতাউল হক খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত যুবকের নাম জাকির হোসেন (২৭)। বাড়ি উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দবাজার গ্রামে। সে ওই গ্রামের নুর ইসলামের ছেলে এবং জিয়া পুকুর বিনোদন পার্কের পাহারাদার।

কলেজের উপাধ্যক্ষ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাকির হোসেন কলেজের ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশকে জানায়। পুলিশ জাকির হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও অভিযুক্ত জাকিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন। ওই যুবক তাৎক্ষণিক জরিমানার এক হাজার টাকা পরিশোধ করে। পরে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

উপাধ্যক্ষ বলেন, ‘ছাত্রীনিবাসের এক ছাত্রী ওই যুবকের অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ করেন। সেটি প্রমাণ হিসেবে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়। ওই যুবক এর আগেও ছাত্রীনিবাসের সামনে গিয়ে শিক্ষার্থীদের বিরক্ত করেছে বলে অভিযোগ ছিল। এজন্য বিষয়টি প্রশাসনকে জানানো হয়।’

/এএম/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম