৯ দেশের মুদ্রাসহ ট্রেন থেকে যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৮

আখাউড়ায় আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৯ দেশের মুদ্রা ও ট্রেনের জাল টিকেটসহ এক যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মাইনুদ্দিন চিশতী। তার বাড়ী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামে। তিনি ওই গ্রামের জহির উদ্দিনের ছেলে।

রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, ‘নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের টিকেট পরীক্ষক (টিটিই) যাত্রী মাইনুদ্দিনকে ঘষামাঝা অবস্থায় ট্রেনের ১৬টি জাল টিকেটসহ পুলিশে সোপর্দ করেন। এসময় পুলিশ তার দেহ তল্লাশি করে ৯টি দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মান ২২ লাখ ৩৭ হাজার ৬৪০ টাকা। উদ্ধার করা বৈদেশিক মুদ্রার মধ্যে  রয়েছে ওমানের রিয়াল (টাকার হিসাবে ২ লাখ ৭ হাজার ৯শ’), বাহরাইনের দিনার (১৭ হাজার ৮৫০ টাকার), সৌদি রিয়াল (৩ লাখ ১৯ হাজার টাকার), কাতারি রিয়াল (১লাখ ৮০ হাজার টাকা), কুয়েতের দিনার (১ লাখ ৪০ হাজার টাকা), সিঙ্গাপুর ডলার (২৩ হাজার ২শ’ টাকা), ব্রিটিশ পাউন্ড (৫ হাজার ৯৪০ টাকা), মার্কিন ডলার (৮ লাখ ৪০ হাজার টাকা)।’

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাইনুদ্দিন চিশতী দাবি করেছে বিদেশফেরত লোকজনের কাছ থেকে মুদ্রা সংগ্রহ করে সে রাজধানীতে বিক্রি করতো। তার বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম