ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১১

ময়মনসিংহ ময়মনসিংহ নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ(৫০) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আব্দুর রশিদ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকার হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ মাঠে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে এই খবরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রথমে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ পরে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে গুলিবিদ্ধ আব্দুর রশিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় বন্দুকযুদ্ধে পুলিশের ২সদস্য আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আব্দুর রশিদের নামে বিস্ফোরক, মাদকসহ একাধিক মামলা আছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান