মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা চলছে

মাগুরা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০২ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১০

মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা চলছে

মাগুরার নোমানী ময়দানে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা চলছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে ‘সমন্বনিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায়’ জেলা কৃষি বিভাগ এই মেলার আয়োজন করে।

মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। মেলায় মোট ২০টি স্টলে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি প্রদর্শন ও কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল প্রদর্শিত হচ্ছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) মেলার শেষ দিনে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুজ্জামান শিখর বলেন, ‘বর্তমান সরকার কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ সময় মতো সরবরাহ করছে। ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে।’

জেলা প্রশাসক মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মো. রেজওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. জাহিদুল আমিন, অতিরিক্ত উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমীনসহ আরও অনেকে।

/এএইচ/
সম্পর্কিত
২০ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার টাকা
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
সর্বশেষ খবর
ডলারের বিপরীতে শক্তিশালী হলো চীনা ইউয়ান
ডলারের বিপরীতে শক্তিশালী হলো চীনা ইউয়ান
দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক
দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক
ছাত্রদল নেতারাসহ উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা, বিদ্যুৎও বিচ্ছিন্ন
ছাত্রদল নেতারাসহ উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা, বিদ্যুৎও বিচ্ছিন্ন
জিএম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ জাসদের প্রতিবাদ
জিএম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ জাসদের প্রতিবাদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ