দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২

বিনোদন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫

মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মুম্বাই পুলিশ। দু’জনের মাদক সেবনের পরীক্ষায় পজিটিভ ফল আসার পর গত শুক্রবার এ অভিযান চালানো হয়। তাদের এনডিপিএস আইনের আওতায় আটক করা হয়। 

এদের মধ্যে একজন কেনিয়ার নাগরিক। এনডিটিভির প্রতিবেদনে প্রায় ৪০ জনকে ডোপ টেস্ট করার কথা বলা হয়েছে।

মুম্বাই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেলের তরফে সদ্য চালু করা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর মোবাইল ফরেন্সিক ভ্যান ব্যবহার করে এই পরীক্ষা চালানো হয়।

মহালক্ষ্মী রেসকোর্সে আয়োজিত দিলজীতের কনসার্ট ঘিরে আগে থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র এক পদাধিকারী তাডদেও থানায় চিঠি লিখে অভিযোগ করেন।

মহালক্ষ্মী রেসকোর্স এবং এনএসসিআই ডোমে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে মাদক বিক্রি ও সেবন করা হয় বলে অভিযোগে জানানো হয়

দিলজীতের কনসার্ট বাতিলের দাবিও জানিয়েছিলেন ওই দলের প্রতিনিধি।

/আইএএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে গাইলেন কাজী শুভ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে গাইলেন কাজী শুভ
মিস ইউনিভার্সে কোন দুই বিভাগে সেরা হলেন মাহি
মিস ইউনিভার্সে কোন দুই বিভাগে সেরা হলেন মাহি
রণবীর সিংয়ের শুটিংয়ে কড়া নিরাপত্তা, ‘প্রলয়’ সিনেমার সেটে কী ঘটেছে
রণবীর সিংয়ের শুটিংয়ে কড়া নিরাপত্তা, ‘প্রলয়’ সিনেমার সেটে কী ঘটেছে