ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুননেছার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নোয়াখালী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৭

বেগম ফজিলাতুননেছা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা মরহুম বেগম ফজিলাতুননেছার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুরে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুপুরে মেজবানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন (সিআইপি), শিল্প বাণিজ্য সম্পাদক নাজমুল হক নাজিম, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াছ শরিফ, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, বুসরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, দাগনভুঁইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

বেগম ফজিলাতুননেছা ৯৬ বছর বয়সে গতবছর ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম