নির্ভয়ে সমালোচনা করুন, গণমাধ্যমকর্মীদের ইনু

মাগুরা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৮

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে হাসানুল হক ইনু (ছবি– প্রতিনিধি)

দেশের কোথাও সাংবাদিকদের অযথা হয়রানি করা হচ্ছে না বলে দাবি করে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আপনারা নির্ভয়ে সমালোচনা করুন।’

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরায় জেলা জাসদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে একথা বলেন জাসদ সভাপতি।

হাসানুল হক ইনু বলেন, ‘আইসিটি অ্যাক্ট কিংবা সম্প্রচার আইন তৈরি হয়েছে সাইবার ক্রিমিনালদের জন্য; সাংবাদিকদের ভয়ের কোনও কারণ নেই।’

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘এই মেয়াদে বর্তমান সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ। এগুলো হচ্ছে– দুর্নীতি দমন, বৈষম্যের অবসান, সুশাসন কার্যকর, রাজাকার-জামায়াতের পুনরুত্থান ও সব চক্রান্ত নস্যাৎ করে বিজয়কে সংহত করা। আর এসব কাজে গণমাধ্যমের জোরালো ভূমিকা দরকার।’

মাগুরা শহরের আদর্শপাড়ায় কেন্দ্রীয় জাসদ নেতা জাহিদ আলমের বাসায় হওয়া মতবিনিময় অনুষ্ঠানে জেলা জাসদ সভাপতি কামরুজ্জামান চপল, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মিঞা ওয়াহিদ কামাল বাবলু, জাসদ নেতা এমএ আওয়াল, দেলোয়ার হোসেন দিলুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক