মায়ের কোল থেকে নদীতে পড়ে যাওয়া শিশুর লাশ দুই দিন পর উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৭

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ সদরের কালিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ শিশু মোহাম্মদের (৩ মাস) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর বুধবার (২৭  ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নদীতে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। কোল থেকে শিশুটি নদীতে পড়ে যাওয়ার পরপরই তাকে বাঁচাতে নদীতে লাফ দেওয়া তার মায়ের লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়।

শিশুটির বাবা মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকার জিয়াউর রহমান তার স্ত্রী কহিনুর রহমান ইভা (৩০) ও একমাত্র সন্তান মোহাম্মদকে নিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন।

মুন্সীগঞ্জের চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কালিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-ফাঁড়িতে খবর দেন। পরে নৌ-পুলিশ সেখানে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে। বিকাল সাড়ে ৪ টার দিকে শিশুর নানা নাসিরউদ্দিন মরদেহ শনাক্ত করেন।

মো. বাচ্চু মিয়া আরও জানান, গত সোমবার বিকালে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা এমভি ইমাম-২ নামে লঞ্চে চড়ে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা দেয় মা কহিনুর রহমান ইভা। লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নোঙর না করায় মা ইভা তার সন্তান নিয়ে নামতে পারেননি। পরে লঞ্চটি চাঁদপুরের মতলবের ষাটনল এলাকার মেঘনা নদীতে পৌঁছলে মায়ের কোল থেকে তিন মাসের সন্তান নদীতে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে মা ইভাও নদীতে ঝাঁপ দেন।

আরও পড়ুন- সন্তানকে বাঁচাতে চাঁদপুরের মেঘনায় লাফ দেওয়া মায়ের মরদেহ মুন্সীগঞ্জে উদ্ধার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী