পলাশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান

নরসিংদী প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ১০:০৩আপডেট : ০২ মার্চ ২০১৯, ১০:১১

সৈয়দ জাবেদ হোসেন, কারীউল্লাহ সরকার, সেলিনা আক্তার পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা। তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ পলাশ উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় ভোট হওয়ার কথা। তবে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর পলাশ উপজেলায় তিনটি পদের বিপরীতে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পলাশ উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে পলাশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তার নির্বাচিত হচ্ছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন জানান, 'চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদের বিপরীতে আর কোনও মনোনয়নপত্র জমা পড়েনি। তাই নির্বাচনি বিধি অনুসারে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ভোটের দিন আনুষ্ঠানিকভাবে এই তিন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবে নির্বাচন কমিশন।'

বিনা ভোটে নির্বাচিত হতে যাওয়া চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন বলেন, ‘বর্তমান সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সাবেক সাংসদ কামরুল আশরাফ খান পোটন ও ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফের দিকনির্দেশনায় গত ৫ বছরে পলাশ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে পরিণত করে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করেছি। যার কারণে আমার বিপরীতে কেউ প্রার্থী হতে ইচ্ছা পোষণ করেনি। সেদিক দিয়ে আমি অত্যন্ত ভাগ্যবান যে, আগামী ৫ বছরও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করতে পারবো। অতীতের মত ভবিষ্যতেও আমি এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করে যাবো।’

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম