দলীয় নির্দেশনা উপেক্ষা করে হিলিতে নির্বাচন করছেন বিএনপি নেতাকর্মীরা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ১৯:৫৯আপডেট : ০২ মার্চ ২০১৯, ২০:০৪

দিনাজপুর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় সেই নির্দেশনাকে উপেক্ষা করে দলটির স্থানীয় নেতাকর্মীরা এ নির্বাচনে অংশ নিচ্ছেন।  এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে  তারা সব স্তরের মানুষের কাছে ভোট চাচ্ছেন।

এখানে ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের তিনজন ও বিএনপির (কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করা) একজন। এই পদে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি কর্মী ওহেদুর রহমান রিপন চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপির তিনজন  এবং আওয়ামী লীগের একজন প্রার্থী রয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা দলের সভানেত্রী পারুল নাহার হাঁস মার্কা, বিএনপি কর্মী নুরুন্নাহার প্রজাপতি মার্কা নিয়ে এবং বিএনপি কর্মী বর্তমান ভাইস চেয়ারম্যান আকতারা চৌধূরী ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দলের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে বিএনপি কর্মী চশমা প্রতীকের প্রার্থী ওয়াহেদুর রহমান রিপন বাংলা ট্রিবিউনকে বলেন,‘নির্বাচনে চশমা প্রতীক পেয়েছি। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছি। স্থানীয় মানুষের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আমি আগে ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি হিসেবে ছিলাম, তবে বিএনপির তেমন কোনও পদে ছিলাম না। সম্প্রতি হয়ে যাওয়া দলীয় কাউন্সিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলাম, কিন্তু সেই কমিটি এখনও পূর্ণাঙ্গ হয়নি। তবে আমি সেখান থেকে পদত্যাগ করেছি। এর পরে নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি।’

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার দলীয় নির্দেশনা ছিল। এ কারণে আমি নিজে বর্তমান চেয়ারম্যান হয়েও এ সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এখানে বিএনপির তিনজন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা এ নির্বাচনে দলীয় সিন্ধান্ত অমান্য করে নিজের দায়িত্বে অংশগ্রহণ করে অপরাধ করেছেন। নির্বাচনে তাদেরকে দল থেকে কোনও ধরনের সহযোগিতা করা হবে না। নির্বাচনে অংশগ্রহণের কারণে তাদের দল থেকে বহিষ্কার করা হবে কিনা সেটি কেন্দ্রের বিষয়। সেখান থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, হাকিমপুর (হিলি) উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতোমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুনকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে