ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ০৯:০৩আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০৯:০৮

বন্দুকযুদ্ধ ময়মনসিংহ মহানগরীর কালিবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লালু মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত লালু মিয়া একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। শনিবার (২ মার্চ) রাত দেড়টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এসব তথ্য জানিয়েছেন। তবে পরিবারের দাবি, শুক্রবার (১ মার্চ) থেকে নিখোঁজ ছিলেন লালু মিয়া।

ওসি জানান, শনিবার রাত দেড়টার দিকে কালিবাড়ি গুদারাঘাট বালুর চরে মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা প্রথমে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পরে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় লালু মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় বন্দুকযুদ্ধে পুলিশের ২সদস্য আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ১৫০ গ্রাম হেরোইন, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, লালু মিয়ার নামে মাদকসহ ৭-৮টি মামলা আছে।

নিহত লালুর মেয়ে সাথী আক্তার জানান, গত শুক্রবার বাড়ি থেকে বের হয়ে তার বাবা আর ফিরে আসেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা ডিবি অফিসে তার কোনও খোঁজ পায়নি। শনিবার সকালে তারা জানতে পারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে  লালু মারা গেছেন।   

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের