শাবিতে ৬ষ্ঠ জাতীয় নাট্যোৎসব শুরু শুক্রবার

শাবি প্রতিনিধি
০৫ মার্চ ২০১৯, ১১:২১ আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১১:২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আগামী শুক্রবার (৭ই মার্চ) থেকে ৯ দিনব্যাপী ‘৬ষ্ঠ জাতীয় নাট্যোৎসব’ শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’ এর ২০ বছর পূর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। সোমবার (৪ই মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান নাট্যোৎসবের আহ্বায়ক মো. মোতাব্বির হোসেন সাব্বির।

তিনি জানান, আগামী ৭ই মার্চ থেকে ৯ দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়া অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিক থিয়েটারের সহ-সভাপতি আরিফা জেসমীন রুমি, সাধারণ সম্পাদক পাপ্পু রায়, সদস্য হোসাইন ইমরান প্রমুখ। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, এভাবে দাম বাড়লে কীভাবে বাঁচবো
আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, এভাবে দাম বাড়লে কীভাবে বাঁচবো
এলডিসি উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশে: ব্রিটিশ হাইকমিশনার 
এলডিসি উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশে: ব্রিটিশ হাইকমিশনার 
সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে পৌঁছালেন জার্মান চ্যান্সেলর
সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে পৌঁছালেন জার্মান চ্যান্সেলর
২৫২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
২৫২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার