শপথ নিলেন পটুয়াখালীর পৌর মেয়র ও ১২ কাউন্সিলর

বরিশাল প্রতিনিধি
০৫ মার্চ ২০১৯, ১৫:১৬আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৫:২৪

পটুয়াখালীর নবনির্বাচিত পৌর মেয়র মহিউদ্দিনকে শপথবাক্য পাঠ করাচ্ছেন বরিশালের বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস পটুয়াখালী পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র ও ১২ কাউন্সিলর মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে শপথ নিয়েছেন। নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মহিউদ্দিন আহমেদ এবং ৯টি সাধারণ ওয়ার্ডের ৯জন এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডের তিন জন মহিলা কাউন্সিলকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস।

শপথ বাক্য পড়ানো শেষে বিভাগীয় কমিশনার বলেন, ‘পটুয়াখালী জেলা এখন সারা দেশের উন্নয়নের শীর্ষে। সুতরাং পটুয়াখালীর জনপ্রতিনিধিদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আশা করি আপনারা নিজেদের সততার পরিচয় দিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেবেন।’

গত ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী আলমগীরকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদ। ওই নির্বাচনে মহিউদ্দিন পেয়েছিলেন ১ হাজার ২৪২ ভোট এবং কাজী আলমগীর পেয়েছিলেন ২ হাজার ৯৭৪ ভোট। বিএনপিবিহীন নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম