প্রভাবশালী রাজনৈতিক পরিবার জড়িত থাকায় ত্বকী হত্যার বিচার হচ্ছে না: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ মার্চ ২০১৯, ২০:৪৫আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২০:৫৩

মেয়র সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের স্কুলছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবার জড়িত থাকায় এর বিচার হচ্ছে না বলে অভিযোগ করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জবাসীকে স্তব্ধ করে দেওয়ার জন্যই ত্বকীর মতো একটি শিশুকে হত্যা করার পথ বেছে নিয়েছে প্রভাবশালী বিশেষ রাজনৈতিক পরিবারটি। যার কারণে একের পর এক চঞ্চল, আশিক, বুলু হত্যাকাণ্ড ঘটলেও সেগুলোর কোনও বিচার হচ্ছে না।’

ত্বকী হত্যার ছয় বছর উপলক্ষে বুধবার (৬ মার্চ) বিকালে শহরের জিমখানা এলাকায় শেখ রাসেল নগর পার্ক মুক্তমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মেয়র সরকার ও প্রধানমন্ত্রীর কাছে ত্বকীসহ নারায়ণগঞ্জের সব শিশু-কিশোর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। 
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ার হোসেন, তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শওকত আরা হোসেন, বিটিভির পরিচালক মো. জাহিদ, চিত্রশিল্পী অশোক কর্মকার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।  
আলোচনা সভায় রফিউর রাব্বি বলেন, ‘স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সবগুলো একটি পরিবারের ইশারায় হয়েছে। ত্বকী হত্যাকাণ্ড তেমনই একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই প্রভাবশালী বিশেষ রাজনৈতিক পরিবার জড়িত থাকার কারনেই ত্বকী হক্যাকাণ্ডের বিচার কাজ থেমে আছে। দীর্ঘ ছয় বছরেও তদন্তকারী সংস্থা র‍্যাব মামরলাটির অভিযোগপত্র দিচ্ছে না।’ তিনি দ্রুত ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করে হত্যাকাণ্ডে ন্যায়বিচার দাবি করেন সরকারের কাছে। 
ত্বকী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আজ বুধবার খেকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা সহ তিনদিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আলোচনা সভা শেষে মেয়র আইভী প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে বুধবার সকালে বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় সিরাজ শাহ্’র আস্তানা সংলগ্ন কবরস্থানে ত্বকীর কবর জিয়ারতে অংশ নেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় রফিউর রাব্বিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে