শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শেরপুর প্রতিনিধি
০৮ মার্চ ২০১৯, ০০:৩৫আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০০:৩৬

শেরপুর শেরপুরে অটোরিকশা চাপায় চাঁন মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (৭ মার্চ ) সন্ধ্যায় শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কের সন্যাসীভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত চাঁন মিয়া পাঁচগাঁও ডহরিয়া পাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁন মিয়া বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে পাঁচগাঁও বাজারে যাওয়ার জন্য রওয়ানা হন। সন্যাসীভিটা এলাকায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় নালিতাবাড়ী থেকে শেরপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এসময় স্থানীয়রা  গুরুতর আহত অবস্থায় চাঁন মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাহমুদুল হাসান মামুন বলেন, চাঁন মিয়া মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে মারা যান। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’