মধ্যপাড়া কঠিন শিলা খনিতে পাথর উত্তোলনে রেকর্ড

দিনাজপুর প্রতিনিধি
১১ মার্চ ২০১৯, ১৭:১৮আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৭:২৬

মধ্যপাড়া কঠিন শিলা খনি (ছবি: সংগৃহীত) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা খনিতে গতকাল রবিবার ২৪ ঘণ্টায় তিন শিফটে খনির ভূ-গর্ভ থেকে ৬ হাজার ৪৭ মেট্রিক টন পাথর উত্তোলন করে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশের উত্তরাঞ্চলের একমাত্র কঠিন শিলা খনিতে শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত এই পরিমাণ পাথর উত্তোলন হয় বলে জানান খনির উন্নয়ন ও উৎপাদনে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। ফলে দিনাজপুরের মধ্যপাড়া খনি থেকে দৈনিক পাথর উত্তোলনের নির্ধারিত লক্ষ্যমাত্রা সাড়ে ৫ হাজার মেট্রিক টন ছাড়িয়ে ৬ হাজার টনের বেশি পাথর উত্তোলন করা হলো।

মধ্যপাড়া কঠিন শিলা খনি সূত্রে জানা গেছে, দৈনিক (তিন শিফটে) ৫ হাজার ৫০০ মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে গত ২০০৭ সালের ২০ মে বাণিজ্যিক ভাবে পাথর উত্তোলন শুরু হয় দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে। কিন্তু মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ৭ বছর ধরে তিন শিফটে পাথর উত্তোলন কার্যক্রম চালুই করতে পারেনি। ফলে দৈনিক এক শিফটে ৭ শত থেকে ৯ শত মেট্রিক টন এর মতো পাথর উত্তোলন করা হচ্ছিল। লোকসানের মুখে পড়ে খনিটি বন্ধের উপক্রম হয়। ২০১৪ সালে জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) খনির দায়িত্বভার গ্রহণ করে খনি উন্নয়নের পাশাপাশি উৎপাদন শুরু করে। বর্তমানে দৈনিক তিন শিফটে পাথর উত্তোলন করে জিটিসি ইতোমধ্যে মাসিক পাথর উত্তোলন এক লাখ ২৫ হাজার মেট্রিক টন ছাড়িয়েছে।

জিটিসি’র মহাব্যবস্থাপক জামিল আহমেদ রেকর্ড পরিমাণ পাথর উত্তোলনের বিষয়টি স্বীকার করে জানান, ‘তিন শিফটে পাথর উত্তোলনের এই রেকর্ড সরকারের উন্নয়নের অংশীদারিত্বে অবদান রাখবে। এই খনির উৎপাদিত পাথরের ব্যাপক চাহিদা রয়েছে এবং সরকারি-বেসরকারি কাজে ব্যবহৃত হওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাচ্ছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী