ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি ঘটলে যথাযথ ব্যবস্থা: আইজিপি

রাজশাহী প্রতিনিধি
১১ মার্চ ২০১৯, ২০:০৮আপডেট : ১১ মার্চ ২০১৯, ২০:১৬

রাজশাহীতে আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে তাহলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। তবে আমাদের জানা মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো কোনও পরিস্থিতি এখনও সেখানে নেই।’

সোমবার (১১ মার্চ) বিকালে রাজশাহী পুলিশ লাইন মাঠে মহানগর পুলিশ ও জেলা পুলিশের যৌথ আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

এসময় তিনি আরও বলেন, ‘এটা ডাকসু নির্বাচন। পুরো দেশের নির্বাচন নয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বক্তব্য দিয়েছেন। সেখানে জাল ভোট হচ্ছে কি না এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বক্তব্য দিতে পারেন।’ রাজশাহীতে আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

প্রথম ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বলেন, ‘সব উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এজন্য আমরা সার্বিকভাবে ব্যবস্থা নিয়েছিলাম। আগামীতেও শান্তিপূর্ণভাবেই নির্বাচন হবে। এজন্য পুলিশ কঠোরভাবে আইন প্রয়োগ করবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য (রাজশাহী-২) ফজলে হোসেন বাদশা, আইজিপি’র স্ত্রী হাবিবা জাভেদ, রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশীদ হোসেন, মহানগর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, রাজশাহী রেঞ্জ অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অপারেশন) নিশারুল আরিফ, মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম ও রাজশাহী জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ