মাদকাসক্ত সন্দেহ হলে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট: আইজিপি

রাজশাহী প্রতিনিধি
১২ মার্চ ২০১৯, ১৮:৩৮আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৮:৫৩

রাজশাহীতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মাদকাসক্ত বলে সন্দেহ হলে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার (১২ মার্চ) সকালে রাজশাহী পুলিশ লাইন ভবনের ভিত্তিপ্রস্তর ও নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘আমরাই প্রথম ডোপ টেস্ট করে চাকরিতে যোগদান করাচ্ছি। এখন অন্যান্য সংস্থাও শুরু করেছে। পুলিশের সব ইউনিটকে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে, যে কোনও সময় যে কোনও পুলিশ সদস্যের আচরণে বা তথ্যের ভিত্তিতে যাকে মাদকাসক্তে সন্দেহভাজন বলে মনে হবে, সঙ্গে সঙ্গে তার ডোপ টেস্ট করানো হবে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।’ রাজশাহীতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

আইজিপি রাজশাহী মহানগর পুলিশ সদর দফতর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মহানগর পুলিশ ও জেলা পুলিশের পৃথক দুইটি নতুন ব্যারাক ভবন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, পুলিশ কমিশনার এসএম হাফিজ আক্তার, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ কর্মকর্তারা। পুলিশের নারী কল্যাণ সমিতির কার্যালয় ভবন এবং শো-রুম উদ্বোধন করেন আইজিপিপত্মী হাবিবা জাবেদ

এর আগে পুলিশ লাইনে আরএমপির পুলিশের নারী কল্যাণ সমিতির কার্যালয় ভবন এবং শো-রুম উদ্বোধন করেন সমিতির কেন্দ্রীয় সভাপতি ও আইজিপিপত্মী হাবিবা জাবেদ।

উল্লেখ্য, রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ের পাশে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে মহারগর পুলিশের সদর দফতরের দেড় হাজার বর্গফুটের ১০ তলা ভবন নির্মাণ করা হবে। ওই ভবনে আধুনিক কনফারেন্স রুমসহ ৫০টি গাড়ি পার্কিং এর সুবিধা থাকছে। এছাড়াও থাকবে তিনটি লিফট। আগামী ৯ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। এছাড়াও পুলিশ লাইনে আরএমপির ছয়তলা বিশিষ্ট একটি নতুন ব্যারাক ভবন ও জেলা পুলিশের একটি নতুন দ্বিতীয়তলা বিশিষ্ট নারী পুলিশের নতুন ব্যারাক ভবন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে আরএমপির ব্যারাক ভবনে ৫১৫ জন ও জেলা পুলিশের নারী ব্যারাক ভবনে ২৫৫ জন পুলিশ সদস্যের আবাসন ব্যবস্থা রয়েছে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী