যশোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আ.লীগের দুই প্রার্থী

যশোর প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ১২:২৫আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১২:৩৩

উপজেলা পরিষদ নির্বাচন যশোরে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আট উপজেলায় মোট সাত জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী তিন জন, ভাইস চেয়ারম্যান তিন জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। সদর ও শার্শা উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বুধবার যশোর সদরে দুই জন এবং ঝিকরগাছায় একজন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ভাইস চেয়ারম্যান পদে মণিরামপুরে একজন ও ঝিকরগাছায় দুই জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝিকরগাছা থেকে একজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে- যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এককভাবে রয়ে গেছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ও ইসলামী ঐক্যজোটের শেখ আল মামুন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

শার্শা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান শার্শা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস এই তিনজনই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বাঘারপাড়া উপজেলায় কেউই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাসান আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম কাজল, ইসলামী ঐক্যজোটের মিজানুর রহমান, এনপিপির আলী জিন্নাহ ও মঞ্জুর রশিদ স্বপন- এই পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চৌগাছা উপজেলায় চেয়ারম্যান পদে লড়বেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোস্তানিচুর রহমান ও স্বতন্ত্র হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান।

মণিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত যশোর জেলা যুবমহিলা লীগের সহসভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা খানম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগ সদস্য বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান।

ঝিকরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে নূরুল আমিন দুদু মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। লড়বেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাড. মোহাম্মদ আলী রায়হান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির সাথী বেগম, ইসলামী ঐক্যজোটের হাবিবুর রহমান।

কেশবপুর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এইচএম আমীর হোসেন, জেলা আওয়ামী নেতা কাজী রফিকুল ইসলাম ও জাতীয় পার্টির হাবিবুর রহমান।

অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ মার্চ মনোনয়নপত্র বাতিল হওয়ার পর একমাত্র প্রার্থী ছিলেন আওয়ামী লীগের মনোনীত শাহ ফরিদ জাহাঙ্গীর। তবে বাতিল হওয়াদের মধ্যে নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর রবিন অধিকারী ব্যাচা আপিল করে তার মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তার সপক্ষে কোনও কাগজপত্র রিটার্নিং অফিসার কার্যালয়ে পৌঁছেনি। জেলা নির্বাচন অফিসার হুমায়ূন কবীর জানান, আদালতের রায় তিনি যেদিন পাবেন, সেদিনই জমা দিতে পারবেন।

আগামী ৩১ মার্চ যশোরে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম