সুনামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা হবে: পরিকল্পনামন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
১৫ মার্চ ২০১৯, ১৫:১০আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৫:২৭

নেত্রকোনায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওরের মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করে হাওর অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে নানামুখী কাজ করছেন। তার নির্দেশেই সুনামগঞ্জ থেকে নেত্রকোনা আসতে ফ্লাইওভার নির্মাণ করার পরিকল্পনা করছে সরকার। বর্তমান সরকারের সময়েই তা বাস্তবায়ন করা হবে।’

শুক্রবার নেত্রকোনার মোহনগঞ্জে ‘উকিল মুন্সি স্মরণে বাউল’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ধান উৎপাদনের ভান্ডার। বোরো ধানের ভান্ডার। চাইলেই আমরা এখানে একটি এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই) স্থাপন করে ফেলবো। ভালো জিনিস করতে কোনও আপত্তি নেই। যত বেশি হবে ততোই ভালো।’

মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দল এবং আমরা গোটা বাঙালি জাতিকে নিয়েই আমাদের সাংস্কৃতিক পরিবার। বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সবাইকে নিয়েই আমাদের সাংস্কৃতিক পরিবার। সারাদেশে যেখানে যেটা করা প্রয়োজন সেখানে সেটা করা হবে। এটাই আমাদের নীতি।’

প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন। প্রধান আলোচক ছিলেন, স্বাধীনতা পদক প্রাপ্ত প্রখ্যাত লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। পরে সেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম