ওবায়দুল কাদেরের সঙ্গে অশোভন আচরণ ও শৃঙ্খলা ভঙ্গ: নোয়াখালীর চার আ. লীগ নেতাকে বহিষ্কারের সুপারিশ

নোয়াখালী প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ০৯:০৪আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০৯:১২

নোয়াখালী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে মোবাইল ফোনে অশোভন আচরণ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে চারজনকে বহিষ্কারের সুপারিশ করেছেন নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতারা। শুক্রবার এক বর্ধিত সভায় কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ পাঠানোর এই সিদ্ধান্ত গৃহীত হয়।

শুক্রবার বিকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং উপজেলার সব ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক এবং পৌর আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলার সব সহযোগী এবং অঙ্গ-সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক/ আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়করা উপস্থিত ছিলিন।

সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়- ওবায়দুল কাদেরের সঙ্গে মোবাইল ফোনে অশোভন আচরণ করায় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানকে উপজেলা আওয়ামী লীগের  পদ থেকে অব্যাহতি প্রদান, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করার অভিযোগে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে আলাবক্স তাহের টিটু ও একই অভিযোগে বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ উল্যাকে বহিস্কার করার জন্য কেন্দ্রীয় কমিটি বরাবরে সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মোমিনকে আহ্বায়ক, মহিউদ্দিন টিটুকে যুগ্ম আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মহিউদ্দিন টোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম