টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৯ মার্চ ২০১৯, ১১:৪২আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১১:৫০

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াসিন আহমেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হাবিরছড়া পাহাড়ি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ইয়াসিন আহমেদ টেকনাফ পৌরসভার লামারবাজার এলাকার আবদুল জলিলের ছেলে। সে তালিকাভূক্ত গুন্ডি ও ইয়াবা কারবারি বলে দাবি করছে পুলিশ।

ওসি প্রদীপ কুমার দাস জানান, ‘ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার পুলিশের একটি দল টেকনাফ উপজেলার হাবিরছড়া পাহাড়ি এলাকায় অভিযানে যান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ মৃতদেহটি ইয়াসিনের বলে শনাক্ত করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, ২টি দেশীয় এলজি ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশের ৩ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত ইয়াসিন আহমদের বিরুদ্ধে টেকনাফ থানায় ইয়াবা সহ ৫টি মামলা রয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম