নির্বাচনি দায়িত্ব থেকে ঝালকাঠির এএসপিকে অব্যাহতি

ঝালকাঠি প্রতিনিধি
২১ মার্চ ২০১৯, ১৯:২৭আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৯:৩৭

এএসপি মাহমুদ হাসান (ছবি– প্রতিনিধি)

উপজেলা নির্বাচনে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এম এম মাহমুদ হাসানকে। ঝালকাঠি নির্বাচনি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তা জানা যায়নি।

ঝালকাঠি নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ২৪ মার্চ জেলার বিভিন্ন উপজেলায় নির্বাচন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মাহমুদ হাসানকে নির্বাচনি কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে বরিশাল রেঞ্জ ডিআইডিকে ব্যবস্থা গ্রহণের জন্য কথাও বলা হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা ফরিদ উদ্দীন বলেন, ‘নির্বাচন কমিশনের এক চিঠিতে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসানকে উপজেলা নির্বাচনের কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম