হবিগঞ্জে রাস্তায় দাঁড়ানো ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৯, ২৩:২৯আপডেট : ২১ মার্চ ২০১৯, ২৩:২৯

হবিগঞ্জে রাস্তায় দাঁড়ানো ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১

হবিগঞ্জের বাহুবলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রাবাহী বাসের ধাক্কায় একজন ব্যক্তি নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত ব্যক্তির নাম বাবুল মিয়া (৩৫)। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার কুটিরগাঁও গ্রামের মৃত আব্দুল আউয়াল ওরফে বুধন মিয়ার ছেলে। এই ঘটনায় গুরুতর আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা উজ্জ্বল পরিবহন নামের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের যশপাল নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা মারে। এতে অন্তত একজন নিহত ও ১০ যাত্রী আহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম