বরিশালে ভাতিজার হাতে চাচা খুন

বরিশাল প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ০৪:৪২আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৪:৪৪

খুন বরিশালের মুলাদীর চারকালেখা ইউনিয়নের চরকালেখা গ্রামে ভাতিজার হাতে খুন হয়েছেন আবুল কাসেম (৭৫) নামের এক ব্যক্তি। গাছ কাটতে বাধা দেওয়ায় কুড়ালের বাঁট দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। নিহত কাসেম মৃত নুরুল ইসলামের ছেলে এবং চরকালেখা ইউনিয়নের চেয়ারম্যান মহাসিন খানের বড় ভাই। বৃহস্পতিবার দুপুরের এ ঘটনার হামলাকারী ভাতিজা ফয়সালের পিতা নিহতের ভাই ফরহাদ হোসেন খানকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিহত আবুল কাসেমের সঙ্গে তার ভাই ফরহাদ হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ফয়সাল চাচা কাসেমের বাড়ির পিছনের বিরোধপূর্ণ জমির গাছ কাটতে যায়। গাছ কাটার শব্দ পেয়ে সেখানে ছুটে যান কাসেম। তিনি গাছ কাটতে বাধা দেন। এতে ফয়সাল ক্ষুব্ধ হয়ে গাছ কাটার কাজে ব্যবহৃত কুড়ালের বাঁট দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয় চাচাকে। নিহতের পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে কাসেমকে পড়ে থাকতে দেখে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর মুলাদী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ কাসেমকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে যায়। সেখানাকার চিকিৎসক সাইদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। বিকালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে মুলাদী থানার ওসি জিয়াউল আহসান বলেন, এ ঘটনায় ফয়সালের পিতা ফরহাদ খানকে আটক করা হয়েছে। ফয়সালকেও আটকে পুলিশ কাজ করছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক