শিয়াল ধরার ফাঁদে পড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ১২:০৯ আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১২:১৫

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার তালা উপজেলায় পোল্ট্রি খামারের শিয়াল ধরা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে আরাফাত হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) দুপুরে উপজেলার নেহালপুরে এ ঘটনা ঘটে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরাফাত হোসেন ওই গ্রামের খায়রুল শেখের ছেলে ও নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, নেহালপুর গ্রামের মেহেদী হাসান বাড়ির পাশে একটি পোল্ট্রি খামার করেছেন। তিনি তার খামারের চারদিকে শিয়াল মারার বিদ্যুতায়িত ফাঁদ পেতে রেখেছেন। শুক্রবার দুপুরের দিকে বল নিয়ে খেলা করছিল আরাফাত। এ সময় তার বলটি ছিটকে পোল্ট্রি খামারের দিকে যায়। বলটি আনতে গিয়ে শিয়াল ধরার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী পোল্ট্রি খামারটি ঘিরে খামার মালিকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় মামলা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
ট্রলারে কপোতাক্ষ পার হলো গাজীর নজরুলের স্ত্রী মরিয়মের লাশ, গভীর রাতে দাফন
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
সর্বশেষ খবর
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
১৫ হাজার রানে শচীনকে ছাড়িয়ে ওয়ানডের নতুন রেকর্ড কোহলির
১৫ হাজার রানে শচীনকে ছাড়িয়ে ওয়ানডের নতুন রেকর্ড কোহলির
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: ১৯ বছর পর আসামির মৃত্যুদণ্ড
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: ১৯ বছর পর আসামির মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত