ব্যালট পেপার জটিলতায় স্থগিত লোহাগাড়া উপজেলা নির্বাচন ৩১ মার্চ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ মার্চ ২০১৯, ২৩:২৫আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২৩:২৬

ব্যালট পেপার জটিলতায় স্থগিত লোহাগাড়া উপজেলা নির্বাচন ৩১ মার্চ ব্যালট পেপার জটিলতায় স্থগিত হওয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (৩১ মার্চ) এ উপজেলায় ভোট গ্রহণ হবে। দক্ষিণ চট্টগ্রামের চারটি উপজেলার সঙ্গে রবিবার (২৪ মার্চ) এই উপজেলার নির্বাচন হওয়ার কথা ছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলা ট্রিবিউনকে বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী লোহাগাড়া উপজেলা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী রবিবার (৩১ মার্চ) এ উপজেলায় ভোট গ্রহণ হবে।
এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ের সময় ওই উপজেলার এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরে ওই প্রার্থী হাইকোর্টে রিট করলে মনোনয়ন ফিরে পান। সে অনুযায়ী, ব্যালট পেপারও ছাপানো হয়। পরে হাইকোর্টের আরেক আদেশে ওই প্রার্থীর মনোনয়ন পুনরায় বাতিল হয়। এ নিয়ে জটিলতা সৃষ্টি হলে গত শুক্রবার (২২ মার্চ) এক বিজ্ঞপির মাধ্যমে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম