মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ০৯:০৪আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০৯:০৯

মৌলভীবাজার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে সিএনজি অটোরিকশাচাপায় সুমন মিয়া (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। কমলগঞ্জ থানার পরিদর্শক সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সুমন ভানুগাছ বাজার এলাকার বাবুল মিয়ার ছেলে। সে শ্রীমঙ্গল সরকারি কলেজের বিএসসি শেষ বর্ষের ছাত্র। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের পাশ দিয়ে হাঁটছিল সুমন। এসময় দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দিয়ে রাস্তায় ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশংকাজনক দেখে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে সুমনের মরদেহ এনে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়।

পরিদর্শক সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। তবে সিএনজি অটোরিকশাটি থানায় নিয়ে জব্দ করা হয়েছে। সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা করা হবে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান