পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২৪, ১২:৫৪আপডেট : ০৫ মে ২০২৪, ১২:৫৭

অধিকৃত পশ্চিম তীরের তুলকারম শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের হামাসের চার যোদ্ধাসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতভর দেইর আল-ঘুসুন গ্রামে অভিযানে ইসরায়েলি বাহিনী। এমনকি নিহতদের মৃতদেহও তারা নিয়ে গেছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

হামাস নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে চারজন তাদের আল-কাসাম সশস্ত্র শাখার সদস্য। তবে পঞ্চম ব্যক্তির সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তার মৃতদেহটি বিকৃত হওয়ায় শনাক্তকরণ সম্ভব হয়নি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা জানিয়েছে, শনিবারের অভিযানে একটি বিশেষ পুলিশ ইউনিটের এক ইসরায়েলি কর্মকর্তা আহত হয়েছে। এপ্রিলে একটি গাড়ি বোমা হামলায় এক সেনাসহ দুই ইসরায়েলি সেনা আহত হয়েছিল। তার প্রেক্ষিতেই এই অভিযান বলে দাবি করেছে তারা।

তুলকারম শহরের কাছে শনিবারের অভিযানটি ছিল পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে ধারাবাহিক সংঘর্ষের সর্বশেষ ঘটনা। গত অক্টোবরের পর থেকে যা তীব্র হচ্ছিল।

১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানে একটি দ্বিতল বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ৭ অক্টোবর থেকে পশ্চিম তীর বা পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী বা ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অনেকেই হামাস যোদ্ধা হলেও, বেশিরভাগই বেসামরিক নাগরিক। 

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা কিছু অংশের দখল নিয়েছিল ইসরায়েলি বাহিনী। ওই অঞ্চল দুটি ফেরত পেতে লড়াই চালিয়ে আসছে ফিলিস্তিনিরা।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম