‘সরকারি দলের ক্যাডাররা প্রকাশ্যে ভোটকেন্দ্র দখল করে নৌকায় সিল পিটিয়েছে’

বরিশাল প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ২০:১৩আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২০:২১

বরিশালে ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন বরিশাল ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক ও সাবেক এমপি শেখ টিপু সুলতান অভিযোগ করেছেন, ‘বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাচনে প্রশাসনের প্রত্যক্ষ মদদে সরকারি দলের ক্যাডাররা প্রকাশ্যে ভোটকেন্দ্র দখল করে নৌকায় সিল পিটিয়ে ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোজাম্মেল হক ফিরোজের বিজয় ছিনিয়ে নিয়েছে।’ সোমবার (২৫ মার্চ) দুপুরে নগরীর ফকিরবাড়ি রোডে ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘বাবুগঞ্জ উপজেলায় এক লাখ ১৫ হাজার ১৬২ জন ভোটারের মধ্যে ২০ ভাগ ভোটারও ২৪ মার্চ কেন্দ্রে যায়নি। সেখানে কী করে নৌকা প্রতীকের প্রার্থী ৩৮ ভাগ ভোট পেলো। ২০টি কেন্দ্রে পুলিশ, র‍্যাব ও বিজিবির নিরবতায় এবং প্রশাসনের প্রত্যক্ষ মদদে সরকারি দলের ক্যাডার বাহিনী কেন্দ্র দখল করে ভোট পিটিয়েছে।’ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করে কোনও প্রতিকার পাননি বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে শেখ টিপু সুলতান আরও বলেন, ‘ওয়ার্কার্স পার্টির প্রার্থী শুধু জয়ের জন্য নির্বাচন করেননি। ভোট কেন্দ্র বিমুখ ভোটারদের কেন্দ্রে ফিরিয়ে আনার জন্য স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এভাবে স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্র দখল করে জনগণের ভোটাধিকার হরণ করা হলে জনগণের মধ্যে স্থায়ীভাবে অনাস্থাবোধ সৃষ্টি হবে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।’

এ সময় জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু ও জেলা কমিটির সদস্য বাবুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএম শাহজাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম