কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ১২:০০আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১২:০২

শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা কুমিল্লার সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

চান্দিনা থানার ওসি আবুল ফয়সল জানান, মঙ্গলবার সকাল ৯টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় গ্যাসবাহী ট্রাকের চাপায় মাহমুদা আক্তার ইয়াসমিন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। মাহমুদা চান্দিনা উপজেলার নাজিরপুর গ্রামের মনির হোসেনের মেয়ে। সে কুটুম্বপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে কুটুম্বপুর স্কুলের শিক্ষার্থীরা বিক্ষিপ্ত হয়ে উঠে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।

তিনি জানান, স্বাধীনতা দিবসের প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে একটি গ্যাসবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ওই ছাত্রী নিহত হয়। তারপর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করাহ হয়।  

সদর দক্ষিণ থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনায় থাকা রিনা সাহা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। স্বাধীনতা দিবসকে ঘিরে সকালে বাড়ি থেকে লেগুনায় চড়ে স্কুলে যাচ্ছিলেন রিনা । আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, রিনা সাহা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া গ্রামের লবু সাহার মেয়ে। সে বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম