বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্র নিহত

বরিশাল প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ১৫:২৯আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৫:৩৩

বিদ্যুৎস্পৃষ্ট বরিশালের সরকারি বিএম কলেজের ডিগ্রি হোস্টেলে বিদ্যুতায়িত হয়ে মানিক হাসান (২৩) নামে এক শিক্ষার্থী  মারা গেছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স ১ম বর্ষের ছাত্র ও ডিগ্রি হোস্টেলের ডি-ব্লকের ১২৩ নম্বর কক্ষের বাসিন্দা। সে গৌরনদীর নন্দনপট্টি গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে।

মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র ও ডিগ্রি হোস্টেলের বাসিন্দা মো. আজিম জানান, প্রতিদিনের মতো মানিক কোচিং শেষ করে হোস্টেলে ফিরে গোসল করতে যায়। গোসল থেকে ফিরে হোস্টেলের টানানো গুনায় তার ভেজা লুঙ্গি শুকাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ফ্লোরে পড়ে যায়। দ্রুত তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজিম আরও জানান, গত এক সপ্তাহ ধরে হোস্টেলে আরথিং অনুভব করায় বিষয়টি হোস্টেল সুপার ইসলামের ইতিহাসের শিক্ষক রফিকুল ইসলামকে অবহিত করা হয়েছিল। কিন্তু তিনি কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। এ সময় উপস্থিত মানিকের সহপাঠী থেকে শুরু করে ডিগ্রি হোস্টেলের আবাসিক বাসিন্দারা হোস্টেল সুপার রফিকুল ইসলামের বিচার দাবি করেন।

বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর সফিকুর রহমান সিকদার জানান, তদন্ত সাপেক্ষে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের