বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল, একটি পূরণ হতে দেয়নি ঘাতকরা: তোফায়েল

ভোলা প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ১৫:৪৪আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৫:৫২

ভোলায় তোফায়েল আহমেদ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি স্বপ্ন ছিল। একটি ছিল স্বাধীনতা, আরেকটি ছিল ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। তার একটি স্বপ্ন পূরণ হয়েছে, আরেকটি স্বপ্ন পুরণ করতে দেয়নি ঘাতকরা। ১৫ আগস্ট স্বপরিবারে হত্যা করে সেই স্বপ্নের অগ্রগতি বাধাগ্রস্ত করেছে।’

মঙ্গলবার (২৬মার্চ) সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর পর তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি। তাই আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের কাছে মর্যাদার আসনে। একটি দল বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল এবং বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করতে দেয়নি। দেশের তরুণ প্রজম্মকে চিনতে হবে এবং জানতে হবে সেই মহান নেতা ছিলেন বঙ্গবন্ধু।’

জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেরফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মো.  মোজাইদুল হক ও সেলিম রেজা,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব,  উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস প্রমুখ।

জেলা প্রশাসনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভোলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করে প্যারেড এবং নানা ধরণের ডিসপ্লে প্রদর্শন করে।

এদিকে জেলা প্রশাসক কার্যালয়ে সকাল ৬টা ১মিনিটে এবং যুঘিরঘোল মুক্তিযোদ্ধা বধ্য ভুমিতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ভোলা প্রেসক্লাব, পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলো।

ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ১১টায় মহান ২৬ মার্চ উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ এমপি।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক