চট্টগ্রামে যাত্রীবাহী টেম্পু উল্টে নিহত এক

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
২৭ মার্চ ২০১৯, ১১:২৯ আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১১:৩২

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর পুরাতন ফিশারিঘাট এলাকায় যাত্রীবাহী টেম্পু উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়েছেন।

নিহত যাত্রীর নাম কৃষ্ণ কুমার চন্দ (৪৫)। তিনি পাথরঘাটা বংশাল রোড এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার পিতার নাম বাবুল চন্দ। তার গ্রামের বাড়ি পটিয়ার হাইদগাঁও এলাকায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার  বাংলা ট্রিবিউনকে বলেন,‘নিহত কৃষ্ণ কুমারসহ আহতরা টেম্পুতে চড়ে চাকতাই এলাকা থেকে কোতোয়ালি আসছিলেন। আসার পথে ফিশারিঘাট ব্রিজ এলাকায় টেম্পুটি উল্টে গেলে কৃষ্ণ কুমার চন্দসহ টেম্পুতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাত ১টার দিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন গোলের হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
তিন গোলের হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
স্বামীকে কালো ও মোটা বলা নিষ্ঠুরতা নয়: হাইকোর্ট
স্বামীকে কালো ও মোটা বলা নিষ্ঠুরতা নয়: হাইকোর্ট
পরিবারকে ভিডিও কলে জাহাজ দেখালেন তরুণ, ৩০ মিনিট পর ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু
পরিবারকে ভিডিও কলে জাহাজ দেখালেন তরুণ, ৩০ মিনিট পর ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু
ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা
ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প