‘শেখ হাসিনার সালাম নিন, ঘোড়া মার্কায় ভোট দিন’

বরগুনা প্রতিনিধি
২৮ মার্চ ২০১৯, ১১:৪৫আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১১:৫৩

আমতলীতে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন বরগুনা আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ার অভিযোগ করেছেন, নির্বাচনি প্রচারণার খরচ বাবদ তার কাছে দুই কোটি টাকা দাবি করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমানসহ দলের সিনিয়র নেতারা। সেই টাকা দিতে না পারায় তারা নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর (ঘোড়া) পক্ষে কাজ করছেন তারা। ‘শেখ হাসিনার সালাম নিন, ঘোড়া মার্কায় ভোট দিন’ এমন স্লোগান দিয়ে নৌকা মার্কার প্রার্থীর বিরোধিতা করছেন দলের নেতারা।

বুধবার (২৭ মার্চ)  বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেলোয়ার বলেন, “উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহার উদ্দীন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মৃধা, আক্তারুজ্জামান বাদল খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান অ্যাড. মো. নুরুল ইসলামসহ একদল ষড়যন্ত্রকারী নৌকার বিরোধিতা করে আসছে। তারা নির্বাচনের খরচের জন্য আমার কাছে দুই কোটি টাকা দাবি করে। সেই টাকা দিতে না পারায় তারা স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতীকে প্রকাশ্যে ভোটা চাইছেন।  ষড়যন্ত্রকারীরা প্রকাশ্যে ‘শেখ হাসিনার সালম নিন, ঘোড়া মার্কায় ভোট দিন’ এমন স্লোগান দিয়ে নৌকা মার্কার প্রার্থীর বিরোধিতা করছেন। যারা সারা বছর আওয়ামী লীগের সুবিধা নিয়ে এখন নৌকা প্রতীকের বিরোধিতা করছেন তাদের চিহ্নিত করে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. এম এ কাদের, প্রফেসর জালাল উদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর মোক্তার, বশির তালুকদার, যুবলীগ সভাপতি জিএম হাসান, সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম মুসা, ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান টাকা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমরা নৌকার বিরোধিতা করছি না।’ তবে নৌকা প্রতীকের প্রার্থী অন্য আরেক স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আঁতাত করছেন বলে তিনি পাল্টা অভিযোগ করেন।

/এআর/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম