ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা হলে গুলি: ইসি রফিকুল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ মার্চ ২০১৯, ০০:২২আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৯:৫৭

ইসি মো. রফিকুল ইসলাম চতুর্থ পর্বের উপজেলা নির্বাচনে যদি কোনও বিশৃঙ্খলার চেষ্টা করা হয় তাহলে গুলি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘চতুর্থ পর্বের উপজেলা নির্বাচনে অনিয়ম করলে তাকে জেলে যেতে হবে। যদি কোনও বিশৃঙ্খলার চেষ্টা করা হয় তাহলে গুলি করা হবে।’

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে চতুর্থ পর্বের উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 
ইসি রফিকুল বলেন, ‘নির্বাচনের অনূকুল পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে নির্বাচন কমিশন। ভোটাররা যেন নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্থ পর্বের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।  

সভায় অন্যানের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান,জেলা পুলিশ সুপার আনোযার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং কর্মকর্তা সাহেদুল ইসলাম, ২৫ বিজিবি'র অধিনায়ক কর্ণেল গোলাম কবীর, নিবার্চন অফিসার জিল্লুর রহমান, র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মো: জোবায়ের, ডিজিএফআই এর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো.ওয়াহেদ উদ্দিন, এনএসআই এর ডিডি আবু নাহিয়ানসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ