নেপালী শিক্ষার্থীদের উদ্যোগে রাবিতে পরিচ্ছন্নতা অভিযান

রাবি প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ১৩:২৯আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৩:৩৭

নেপালী শিক্ষার্থীদের উদ্যোগে রাবিতে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে  (রাবি) অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহার মাজার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু ।

ছাত্র উপদেষ্টা বলেন ‘এই ক্যাম্পাসকে সুন্দর রাখা প্রত্যেকের দায়িত্ব। পরিস্কার করা নয়, আমাদের মানসিকতা থাকবে যে আমরা যত্রতত্র ময়লা বা উচ্ছিষ্ট ফেলে ক্যাম্পাসকে অপরিস্কার করবো না। এ সময় তিনি শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। পরে তিনিও শিক্ষার্থীদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

নেপালী শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করে কর্মসূচিতে সোমালিয়া, নাইজেরিয়াসহ ডরমেটরিতে অবস্থানরত বিদেশী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের হায়ার স্টাডি ক্লাব, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সংগঠন গ্রিন আর্থসহ আরও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের ৮২জন শিক্ষার্থী অংশ নেয়।

নেপালী শিক্ষার্থীদের উদ্যোগে রাবিতে পরিচ্ছন্নতা অভিযান রাবি হায়ার স্টাডি ক্লাবের সভাপতি শরীফ হোসেন বলেন, নেপালী শিক্ষার্থীদের যে উদ্যোগ তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তাদের এই উদ্যোগের বিষয়টি জানার পর আমরা হায়ার স্টাডি ক্লাব তাদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেই।

পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেওয়া নেপালী শিক্ষার্থী প্রবেশ রায় বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। আমরা এ দেশের না হলেও এখানে আমরা বসবাস করছি, পড়ালেখা করছি, ক্যাম্পাস থেকে অনেক কিছু অর্জন করছি। কিন্তু যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে ক্যাম্পাসের পরিবেশ দূষিত হচ্ছে। সেই জায়গা থেকেই আমরা এ কাজের উদ্যোগ নিয়েছি। ’

পরে শিক্ষার্থীরা দশটি দলে ভাগ হয়ে ক্যাম্পাসের প্যারিস রোড, বুদ্ধিজীবি স্মৃতিফলক, পরিবহন মার্কেট, আবাসিক হলসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালান। তারা যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিক, পলিথিন ব্যাগসহ বিভিন্ন আবর্জনা পরিস্কার করেন।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের