শেরপুরে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত

শেরপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১৭:০৯আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৭:২২

শেরপুরে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মিরাজ মিয়া (৫০) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। রবিবার (৩১ মার্চ) সকালে উপজেলার শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেতুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরাজ উপজেলার সারিকালিনগর গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে মিরাজ মিয়া ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে সারিকালিনগর এলাকা থেকে ঝিনাইগাতী যাচ্ছিলেন। এ সময় শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেতুলতলা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার নিচে পড়ে মিরাজ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের আবেদনক্রমে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম