গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্যারেজে দুর্ঘটনায় দেবাশিষ বসু (১৪) নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৩১ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দেবাশিষ ওই এলাকার দিলীপ বসুর ছেলে।
টু্ঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এনামুল কবির বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, দেবশিষ বসু ওই এলাকার মনোরঞ্জন মণ্ডলের রিকশাভ্যান গ্যারেজে কাজ করতো। রবিবার দুপুর দেড়টার দিকে একটি পাওয়ার টিলারে হাওয়া দেওয়ার সময় চাকা ফেঁটে যায়। এ সময় বিকট শব্দ ও বাতাসে দেবাশিষ উড়ে গিয়ে রাস্তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি তদন্তের জন্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।








