দুই শিশুকে যৌন নির্যাতন, শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৯, ০৪:৫২আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০৫:০৭

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দের কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্তে সাইফুলকে অভিযুক্ত করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (৩১ মার্চ) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর এই তদন্ত প্রতিবেদন পাঠানো হয়।

এই ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, তদন্তে শিক্ষক সাইফুল অভিযুক্ত হওয়ায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণে জেলা শিক্ষা অফিসার বরাবর সুপারিশ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক ও তার সহকর্মী তরিকুল ইসলামের শাস্তিমূলক বদলিসহ এক নারী শিক্ষককে শোকজ করার সিদ্ধান্ত এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিরও সুপারিশ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মো. ইউসুফ রেজা বলেন, ‘বিষয়টি অনৈতিক, ক্ষমার সুযোগ নেই।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের