কাশিমপুরে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

গাজীপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৯, ১৭:০১আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৮:০১

বন্দুকযুদ্ধ গাজীপুরের কাশিমপুরে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দিনগত রাত আড়াইটায় কাশিমপুরের ভবানপুর এলাকায় এই ঘটনা ঘটে। কাশিমপুর থানার ওসি আকবর আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার মৃত সুন্দর আলীর ছেলে।

ওসি আকবর আলী জানান, নিহতের পকেট থেকে ৩০০ পিস ইয়াবা, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। জাহাঙ্গীরের বিরুদ্ধে কাশিমপুর থানায় ছয়টি মাদক মামলাসহ আটটি মামলা রয়েছে।

গাজীপুরের মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মঞ্জুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ডিবি পুলিশের একটি দল ভবানপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। এসময় পরিত্যক্ত একটি ভবনের পাশে জাহাঙ্গীর ও তার দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় বন্দুকযুদ্ধ হয় এবং জাহাঙ্গীর নিহত হয়। 

তবে জাহাঙ্গীরের চাচি সূর্যবালা অভিযোগ করেন, গত ২৬ মার্চ রাত দেড়টার দিকে সাদা পোশাকের লোকজন জাহাঙ্গীরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তবে এব্যাপা তারা থানায় অভিযোগ বা জিডি করেননি। আজ তারা বন্দুকযুদ্ধে তার নিহত হওয়ার খবর পেলেন। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের