লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ১১:৩১ আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১১:৩২

লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদরে ডাকাতের গুলিতে মোসলেহ উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরও ৪ জনকে পিটিয়ে আহত করা হয়। সোমবার (১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কুশাখালি ইউনিয়নের ঝাউডগি গ্রামে এ ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোসলেহ উদ্দিন কুশাখালি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ পাটওয়ারীর ভাই ও নোয়াখালির আন্ডারচরের চৌধুরী বাজারের গরুর মাংস ব্যবসায়ী।আহতরা হলেন, নিহতের বাবা দুদু পাটওয়ারী, মা আয়েশা বেগম, ভাই মিলন হোসেন ও ছেলে আরমান হোসেন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোসলেহ উদ্দিন নোয়াখালির চৌধুরী বাজার থেকে রাতে মোটরসাইকেলে চড়ে লক্ষ্মীপুরে ঝাউডগির বাড়িতে এসেছেন। বাড়িতে আগেই ডাকাতদল প্রবেশ করে। ডাকাত দেখে বাধা দিতে গেলে তাকে গুলি করা হয় এবং তার বাবা, মা, ভাই ও ছেলেকে পিটিয়ে আহত করে ডাকাতরা। এসময় বাড়ি থেকে ৪টি গরু ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় মোসলেহ উদ্দিন ও আহতদের সদর হাসপাতালে এনে ভর্তি করে। মোসলেহ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালি জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

কুশাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ডাকাতের গুলিতে মোসলেহ উদ্দিন নিহত হয়েছেন। তার বাবা-মাসহ কয়েকজন বেঁধে পিটিয়েছে ডাকাতরা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
বিএনপি কোনও পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি: রিজভী
বিএনপি কোনও পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি: রিজভী
আসিয়ান কাপে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ
আসিয়ান কাপে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো কলম্বিয়া
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো কলম্বিয়া
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম