বিএনপি কোনও পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০১ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০১

বিএনপি কোনও পাতানো বা মিডনাইট নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা বায়তুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। 

সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা।

রুহুল কবির রিজভী বলেন, ‘মানুষের কল্যাণ আর সুরক্ষার জন্য কাজ করছে বিএনপি। দেশকে যারা ঔপনিবেশিক করতে চায়, ওলামা দল ও বিএনপি একযোগে তাদের প্রতিহত করবে বলেও জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক এই উপদেষ্টা। 

তিনি বলেন, জাতিসংঘে ফিলিস্তিনের পরিস্থিতি ও রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি তুলে সারা বিশ্বের মানুষের মনে প্রতিধ্বনি ঘটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে বিএনপি সরকার কাজ করছে। এ দেশে স্বাধীনতাবিরোধী, গণতন্ত্রবিরোধী কারো কোনও স্থান নেই। 

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: ডা. জাহিদ 
জুলাই সনদ বাস্তবায়ন: আবারও আলোচনায় ‘নোট অব ডিসেন্ট’
সরকার ও বিরোধী দলে ঐক্য না থাকলে কারও রক্ষা হবে না: রিজভী
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫
২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫
মেয়ের সঙ্গে ঝগড়া করায় শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
মেয়ের সঙ্গে ঝগড়া করায় শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
কী কারণে আবার গ্যাসের চাপ কমেছে জানালেন প্রতিমন্ত্রী
কী কারণে আবার গ্যাসের চাপ কমেছে জানালেন প্রতিমন্ত্রী
কঠোর অভিবাসী নীতি জাপানের, সংকটে পড়বে কারা?
কঠোর অভিবাসী নীতি জাপানের, সংকটে পড়বে কারা?
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প