শক্তি থাকলে ছয়জনের কথাই ৬০০ জনের বলে মনে হবে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১৮:৫০আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৯:২২

সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিম বিএনপির এমপিদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগে প্রেসিডিয়াম সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে আসার জন্য বিএনপিকে সাধুবাদ জানিয়ে নাসিম বলেন, ‘নির্বাচনে তারা মাঠে থাকেননি। এজন্য আওয়ামী লীগকে দোষ দিয়ে লাভ হবে না। ছয়জন আর সাতজন হন, আপনারা যদি সংসদে এসে কথা বলেন, শক্তি থাকলে ওই ছয়জন কথা বললে মনে হবে ৬০০ জন কথা বলছে। যেমনটি সুরঞ্জিত সেনগুপ্ত একাই বঙ্গবন্ধুর সামনে কথা বলেছেন। তাই ছয়জন নিয়েই সংসদে যান। কথা বলুন। তাহলে ৩০ এপ্রিলের পর আমও যাবে ছালাও যাবে।’

বুধবার (৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক সরকারের সভাপতিত্বে এই সমন্বয় সভা হয়।

ক্রমাগত ভুলের কারণে বিএনপি’র রাজনৈতিক বলয় ছোট হয়ে আসছে বলে মন্তব্য করেছেন নাসিম। তিনি বলেন, ‘বিএনপি জোটের ভুলের কারণে রাজনীতি আজ বিরোধী দলশূন্য হয়ে পড়েছে। এ অবস্থার জন্য সরকার মোটেই দায়ী নয়। বিএনপি ক্রমাগত ভুল করছে। একের পর এক ভুল করে যাচ্ছে। একবার ২০১৪ সালে নির্বাচন না করে ভুল করেছে। এবার নির্বাচনে দাঁড়িয়ে বিজয়ী হয়েও শপথ না নিয়ে ভুল করছে। ৩০ এপ্রিলের মধ্যে শপথ না নিলে বিএনপি’র আমও যাবে ছালাও যাবে।’

সভায় মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘বিএনপি নেত্রী জেলে আছেন এক বছরের ওপরে। দুর্ভাগ্য, নেত্রীকে জেলে রেখে তারা মিলাদ, ঘরে বসে অনশন, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আন্দোলনের হুমকি ছাড়া আর কোনও কর্মসূচিতে মাঠে নেই। এটি একটি রাজনৈতিক দলের জন্য ব্যর্থতা ছাড়া কিছু নয়। আমাদের নেত্রী যদি এতদিন জেলে থাকতেন, তাহলে বাংলাদেশে আন্দোলনের আগুন জ্বলতো।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী