ভোলায় ১৮ জেলের এক বছর করে কারাদণ্ড

ভোলা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৯, ০৯:৩২আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৯:৪০

ভোলায় ১৮ জেলের এক বছর করে কারাদণ্ড ভোলা সদর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। বুধবার সকাল থেকে দিনব্যাপী মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের যৌথ অভিযান চালিয়ে ভোলার মেঘনা নদীর রাজাপুর ও ভোলার চর এলাকা থেকে এদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন আটকৃতদের ১৮ জনকেই এক বছর করে কারাদণ্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন মো. জাকির, আব্দুল খালেক, মো. সালাউদ্দিন, জমির আলী, অলি উদ্দিন, মো. আকবর হোসেন, ইসলামইল, মো. সামসুদ্দিন, আবদুল আলী, মো. মনির হোসেন, আলমগীর হোসেন, সবুজ মাঝি, আবু তাহের, মোসলেম, সাইফুল, আব্দুল বারেক, কাদের সিকদার, তাজুল মালতিয়া। আটককৃতদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান ইলিশের অভয়াশ্রম রক্ষায় মৎস্য বিভাগের নিয়মিত টহল অনুযায়ী ভোলার মেঘনা নদীর রাজপুর ও ভোলার চর এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে ১৮ জেলেকে আটক করা হয়। পরে এদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম