রাকসু নির্বাচন: স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে সংলাপ শুরু

রাবি প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৯, ২০:০০আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২০:০২

রাকসু

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্র সংগঠনগুলোর পর এবার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রথম দিন দুই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কর্তৃপক্ষের সংলাপ হয়েছে।

বিকাল সাড়ে ৩টার দিকে প্রক্টর দফতরে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রথমে সংলাপ শুরু হয়। এসময় রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংগঠনটির পক্ষ থেকে ৯টি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে দ্রুত তফশিল ঘোষণা, নির্বাচনে পোলিং এজেন্ট প্রদানের সুযোগ দেওয়া, ছাত্র-শিক্ষকের সমন্বয়ে পর্যবেক্ষক কমিটি গঠন, নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৩০ বছর নির্ধারণ, প্রার্থীদের প্রচারণার সমান সুযোগ প্রদান, ছাত্রত্ব শেষ ও সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীদের ভোটাধিকার ও প্রার্থিতার সুযোগ না দেওয়া অন্যতম।

স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কে এম সাকিব বলেন, ‘আমাদের দাবিগুলো কমিটিকে জানিয়েছি। তারা এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।’ এসময় সংগঠনের সিনিয়র সদস্য সরোয়ার সাব্বির, রাশেদ রাজন, মাজহারুল ইসলাম, সদস্য আবু বকর অন্তু, ফারহানা সুলতানা, ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

এদিকে, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনে পর বিকাল সাড়ে ৪টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে সংলাপে বসে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। সংলাপে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ বেশ কয়েকটি দাবি জানানো হয়।

তাদের অন্য দাবি হলো– ক্যাম্পাসের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ওপর রাকসু নির্বাচন যেন কোনোভাবেই বিরূপ প্রতিক্রিয়া না ফেলে তা নিশ্চিত করা, নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে হবে, নির্বাচন সকলের জন্য উন্মুক্ত হতে হবে।

ক্যারিয়ার ক্লাবের সভাপতি শেখ আরিফুজ্জামান লিপু বলেন, ‘রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কয়েকটি দাবি জানিয়েছি। প্রশাসন আমাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সংলাপ কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘রাকসু নির্বাচনে নিয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপে পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়েছে। প্রথম দিন দুটি সংগঠনের সঙ্গে সংলাপ করেছি। তারা নির্বাচনে বেশ কয়েকটি দাবি জানিয়েছে। সেগুলো ভেবে দেখা হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের