সখীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৯, ১৮:৩৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৮:৩৯

গ্রেফতার সাদ্দাম হোসেন টাঙ্গাইলের সখীপুরে প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২। তার নাম সাদ্দাম হোসেন (২৭)। শুক্রবার (৫ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার রাঙ্গামাটি কর্টেজ আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাদ্দাম হোসেন সখীপুর উপজেলার দক্ষিণ ঘাটেশ্বরী এলাকার ইস্রাফিল মিয়ার ছেলে। এর আগে ১৭ মার্চ এ মামলার আসামি একই এলাকার জালাল উদ্দিনকে (২৫) গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার শফিকুর রহমান বলেন, ‘১১ মার্চ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের একটি বনে প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সাদ্দাম ও তার সহযোগীরা। এ ঘটনায় ওই কিশোরীর বাবা ১৭ মার্চ পাঁচজনকে আসামি করে সখীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।’

সাদ্দাম এ মামালা ছাড়াও ২০১৪ সালের একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে র‌্যাব।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী