পিরোজপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১

পিরোজপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৯, ১৬:১২আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৭:৫৭

দুর্ঘটনার পর সেই অটোরিকশা

পিরোজপুর-বাগেরহাট-খুলনা সড়কের বলেশ্বর সেতুর পশ্চিম পাড়ের ঢালে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা মো. রফিকুল ইসলাম শেখ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় একই পরিবারের আরও সাত জন আহত হয়েছেন।  

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা ফাড়ির ইনচার্জ মো. দেলেয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. দেলেয়ার হোসেন জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল থেকে ধানসিড়ি পরিবহনের যাত্রীবাহী বাসটি খুলনা যাওয়ার পথে পিরোজপুর শহরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক  রফিকুল ইসলাম শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিন জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরও চার জনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শারিকতলা- ডুমরিতলা ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি জানান, নিহত ও আহতরা সবাই পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমুরিতলা গ্রামের বাসিন্দা। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের